Continuous Data Report করার সঠিক উপায়: Mean ± SD না Median (IQR)?

Dr. Jarin Tasnim24 Aug 2026

Share:

Keywords:MeanStandard DeviationMedianInterquartile RangeIQRContinuous DataNormal DistributionSkewed DataDescriptive Statistics
Continuous Data Report করার সঠিক উপায়: Mean ± SD না Median (IQR)?
Mean ± SD এবং Median (IQR) কখন Report করবেন?
গবেষণার ফলাফল উপস্থাপনের সময় continuous data কীভাবে report করা হবে, এটি একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক গবেষক সব continuous variable-ই Mean ± SD দিয়ে উপস্থাপন করেন। কিন্তু সব ক্ষেত্রে এটি সঠিক নয়। Data-এর distribution-এর ওপর নির্ভর করে কখনো Mean ± SD, আবার কখনো Median (IQR) ব্যবহার করতে হয়।

Mean ± SD কী?
 Mean হলো একটি dataset-এর গড় মান। আর Standard Deviation (SD) দেখায় individual observation-গুলো mean-এর আশেপাশে কতটা ছড়িয়ে আছে।
 যেমন:
  Age = 44.0 ± 2.9 years
এখানে 44.0 হলো mean এবং 2.9 হলো standard deviation।
কখন Mean ± SD ব্যবহার করবেন?
         সাধারণত continuous numerical data যদি approximately normally distributed হয়, তখন Mean ± SD ব্যবহার করা হয়।
       যেমন:
• Age
• BMI
Median এবং IQR কী?
Median হলো data-গুলো ছোট থেকে বড় ক্রমে সাজালে মাঝের মান।
Interquartile Range (IQR) হলো middle 50% observation-এর range। এটি সাধারণত 25th percentile থেকে 75th percentile, অর্থাৎ Q1 থেকে Q3 পর্যন্ত বিস্তৃত।
 উদাহরণ:
Serum CRP values:
2, 3, 4, 5, 6, 8, 40 mg/L
Median CRP = 5.0 mg/L (IQR: 3.0–8.0)
কখন Median (IQR) ব্যবহার করবেন?
Continuous data যদি skewed বা non-normally distributed হয়, তাহলে Median (IQR) ব্যবহার করা হয়।