গবেষণায় রেফারেন্সিং: হার্ভার্ড ও ভ্যাঙ্কুভার মেথোডের ব্যবহারিক গাইডলাইন
Keywords:ReferencingHarvardVancouver

রেফারেন্সিং (Referencing)
ইন-টেক্সট সাইটেশন (In-text Citation): লেখার ভেতরে লাইনের শেষে বা মাঝে সংক্ষেপে উৎসের উল্লেখ করা।
রিসার্চে রেফারেন্সিং গুরুত্ব
ইন-টেক্সট সাইটেশন (In-text Citation)
হার্ভার্ড পদ্ধতিতে লেখার ভেতরে: বাংলাদেশে পুষ্টিহীনতার হার দিন দিন কমছে (Rahman, 2024)।
১. হার্ভার্ড মেথোডে "et al." এর ব্যবহার
ক) ইন-টেক্সট সাইটেশন (In-text Citation):
খ) রেফারেন্স লিস্ট (Reference List):
২. ভ্যাঙ্কুভার মেথোডে "et al." এর ব্যবহার
ক) ইন-টেক্সট সাইটেশন (In-text Citation):
গবেষণা বা কোনো একাডেমিক লেখালেখির সময় আপনি যদি অন্য কোনো লেখকের বই, আর্টিকেল, ওয়েবসাইট বা যেকোনো উৎস (Source) থেকে তথ্য, উপাত্ত বা আইডিয়া ব্যবহার করেন, তবে সেই মূল উৎসকে যথাযথ স্বীকৃতি দেওয়াকেই রেফারেন্সিং বা সাইটেশন (Citation) বলা হয়।
সহজ কথায়, "এই তথ্যটি আমার নিজের গবেষনালব্ধ ফলাফল নয়, এটি আমি অমুক ব্যক্তির অমুক কাজ থেকে সংগ্রহ করেছি"—এটি পাঠকদের জানানোই হলো রেফারেন্সিং। এর সাধারণত দুটি অংশ থাকে:
ইন-টেক্সট সাইটেশন (In-text Citation): লেখার ভেতরে লাইনের শেষে বা মাঝে সংক্ষেপে উৎসের উল্লেখ করা।
রেফারেন্স লিস্ট/গ্রন্থপঞ্জি (Reference List/Bibliography): লেখার একদম শেষে পুরো উৎসের বিস্তারিত বিবরণ (যেমন: লেখকের নাম, বই বা আর্টিকেলের নাম, প্রকাশের সাল, পাবলিশার ইত্যাদি) তালিকা আকারে দেওয়া।
রিসার্চে রেফারেন্সিং গুরুত্ব
একটি মানসম্মত গবেষণার মেরুদন্ড হলো সঠিক রেফারেন্সিং। এর প্রধান কারণগুলো হলো:
- প্লেজিয়ারিজম রোধ করা: অন্যের লেখা বা আইডিয়া নিজের নামে চালিয়ে দেওয়া একটি বড় একাডেমিক ক্রাইম বা অপরাধ (Plagiarism)। রেফারেন্সিং আপনাকে এই অপরাধ থেকে মুক্ত রাখে।
- লেখার নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়ানো: আপনি যখন আপনার যুক্তির পক্ষে নামকরা কোনো গবেষক বা জার্নালের রেফারেন্স দেবেন, তখন আপনার গবেষণার মান, নির্ভরযোগ্যতা, গ্রহনযোগ্যতা বহুগুণ বেড়ে যায়।
- তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া: আপনার রিডার বা পরীক্ষক (রিভিউয়ার) বা গাইড চাইলে যাতে সহজেই মূল উৎসটি খুঁজে বের করে তথ্যটি যাচাই করতে পারেন, তার সুযোগ করে দেওয়া।
- পূর্ববর্তী গবেষকদের কাজের স্বীকৃতি: যারা আগে এই বিষয়ে কষ্ট করে গবেষণা করেছেন, তাদের মেধার সঠিক মূল্যায়ন ও সম্মান জানানো।
- আপনার পড়াশোনার গভীরতা প্রকাশ করা: একটি সমৃদ্ধ রেফারেন্স লিস্ট প্রমাণ করে যে আপনি আপনার গবেষণার বিষয়টির ওপর প্রচুর পড়াশোনা এবং Literature Review করেছেন।
মেডিকেল এবং হেলথ সায়েন্সের জগতে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সিস্টেম হচ্ছে-Vancouver (ভ্যাঙ্কুভার) স্টাইল ও Harvard (হার্ভার্ড) স্টাইল।
হার্ভার্ড (Harvard) ও ভ্যাঙ্কুভার (Vancouver) মেথোডের মধ্যে পার্থক্য
মূল ধরণ
হার্ভার্ড মেথোড (Harvard Method)ঃ এটি একটি Author-Date সিস্টেম।
ভ্যাঙ্কুভার মেথোড (Vancouver Method)ঃ এটি একটি Numbered বা সংখ্যাভিত্তিক সিস্টেম।
ইন-টেক্সট সাইটেশন (In-text Citation)
হার্ভার্ড মেথোড (Harvard Method)ঃ লেখার ভেতরে বন্ধনীর মধ্যে লেখকের নাম এবং প্রকাশের সাল উল্লেখ করা হয়।
উদাহরণ: (Rahman, 2024)
ভ্যাঙ্কুভার মেথোড (Vancouver Method)ঃ লেখার ভেতরে তথ্যের শেষে ক্রমানুসারে একটি সংখ্যা (নম্বর) দেওয়া হয়।
উদাহরণ: [1] বা {1}
রেফারেন্স লিস্টের ক্রম
হার্ভার্ড মেথোড (Harvard Method)ঃ লেখার শেষে রেফারেন্সের তালিকাটি লেখকদের নামের বর্ণানুক্রমিক (Alphabetical Order - A to Z) সাজানো হয়।
ভ্যাঙ্কুভার মেথোড (Vancouver Method)ঃ লেখার ভেতরে সংখ্যাগুলো যেভাবে ক্রমানুসারে (১, ২, ৩...) এসেছে, শেষে ঠিক সেই সিরিয়াল অনুযায়ী সাজানো হয়।
একটি ব্যবহারিক উদাহরণ:
ধরা যাক, আপনি আপনার লেখায় ব্যবহার করছেন: "বাংলাদেশে পুষ্টিহীনতার হার দিন দিন কমছে।" এটি যদি ২০২৪ সালে রহমান (Rahman) সাহেবের লেখা কোনো পেপার থেকে নেওয়া হয়, তবে দুটি পদ্ধতিতে রূপ কেমন হবে দেখুন:
হার্ভার্ড পদ্ধতিতে লেখার ভেতরে: বাংলাদেশে পুষ্টিহীনতার হার দিন দিন কমছে (Rahman, 2024)।
ভ্যাঙ্কুভার পদ্ধতিতে লেখার ভেতরে: বাংলাদেশে পুষ্টিহীনতার হার দিন দিন কমছে [1]।
এরপর ভ্যাঙ্কুভারের ক্ষেত্রে শেষের তালিকায় ১ নম্বর সিরিয়ালে রহমান সাহেবের পুরো পেপারের ডিটেইলস থাকবে, আর হার্ভার্ডে 'R' অক্ষরের সিরিয়ালে সেটি বসবে।
হার্ভার্ড ও ভ্যাঙ্কুভার স্টাইলে 'et al.'-এর ব্যবহার ও পার্থক্য
গবেষণাপত্রে যখন কোনো একটি উৎসে অনেকজন লেখক (Multiple Authors) থাকেন, তখন লেখার সৌন্দর্য ধরে রাখার জন্য এবং জায়গা বাঁচানোর জন্য সব লেখকের নাম না লিখে সংক্ষেপে "et al." ব্যবহার করা হয়। এটি একটি ল্যাটিন শব্দগুচ্ছ (et alii), যার অর্থ হলো "এবং অন্যান্যরা" (and others)।
১. হার্ভার্ড মেথোডে "et al." এর ব্যবহার
হার্ভার্ড স্টাইলে সাধারণত কোনো গবেষণাপত্রে ৩ বা তার বেশি লেখক থাকলে ইন-টেক্সট সাইটেশনে প্রথম লেখকের নামের পর "et al." ব্যবহার করা হয়।
ক) ইন-টেক্সট সাইটেশন (In-text Citation):
লেখার ভেতরে শুধু প্রথম লেখকের শেষ নাম (Surname) বসবে, এরপর "et al." এবং প্রকাশের সাল বসবে।
ফরম্যাট: (প্রথম লেখকের Surname et al., সাল)
উদাহরণ:
বাংলাদেশে পুষ্টিহীনতার হার আগের চেয়ে অনেক কমে এসেছে (Rahman et al., 2024)।
খ) রেফারেন্স লিস্ট (Reference List):
হার্ভার্ড স্টাইলের মূল নিয়ম হলো—ইন-টেক্সটে "et al." লিখলেও, শেষের রেফারেন্স লিস্টে সব লেখকের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে (চাইলে যতজনই হোক না কেন)। তবে কিছু কিছু জার্নাল বা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ৬ বা ৮ জন পর্যন্ত লিখে তারপর et al. দেওয়ার অনুমতি দেয়, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম হলো সব নাম লেখা।
উদাহরণ:
Rahman, A., Khan, S., Islam, M., and Ahmed, T. (2024). Nutritional Status in Bangladesh. Journal of Public Health, 12(2), pp. 45-52.
২. ভ্যাঙ্কুভার মেথোডে "et al." এর ব্যবহার
ভ্যাঙ্কুভার যেহেতু সংখ্যাভিত্তিক (Numbered) সিস্টেম, তাই লেখার ভেতরে (In-text) সরাসরি "et al." লেখার প্রয়োজন হয় না। সেখানে শুধু নম্বর বসে।
তবে শেষের রেফারেন্স লিস্টে "et al." ব্যবহারের একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। যদি কোনো পেপারে ৬ জনের বেশি লেখক থাকে, তবে প্রথম ৬ জন লেখকের নাম লিখে তারপর একটি কমা (,) দিয়ে "et al." লিখতে হয়। (কিছু জার্নালে এই সংখ্যাটি ৩ জনও হতে পারে, তবে স্ট্যান্ডার্ড হলো ৬ জন)।
ক) ইন-টেক্সট সাইটেশন (In-text Citation):
ভ্যাঙ্কুভারে ইন-টেক্সটে নামের কোনো ঝামেলা নেই, কেবল ক্রমানুসারে থার্ড ব্র্যাকেট বা সুপারস্ক্রিপ্ট নম্বর বসে।
উদাহরণ:
বাংলাদেশে পুষ্টিহীনতার হার আগের চেয়ে অনেক কমে এসেছে [1]
খ) রেফারেন্স লিস্ট (Reference List):
যদি পেপারটির লেখক হন ৭ জন (ধরা যাক: Rahman, Khan, Islam, Ahmed, Das, Ali, and Karim), তবে রেফারেন্স লিস্টে প্রথম ৬ জনের নাম লিখে "et al." বসাতে হবে।
নিয়ম: ১. প্রথম লেখক, দ্বিতীয় লেখক, তৃতীয় লেখক, চতুর্থ লেখক, পঞ্চম লেখক, ষষ্ঠ লেখক, et al. আর্টিকেলের নাম...
উদাহরণ:
Rahman A, Khan S, Islam M, Ahmed T, Das B, Ali M, et al. Nutritional Status in Bangladesh. Bangladesh Medical Journal. 2024;53(2):45-52.
