Ordinal Logistic — category-র যখন ক্রম আছে

Dr. Nafisa Ahsan•27 Sept 2026

Share:

Ordinal Logistic — category-র যখন ক্রম আছে
Category যখন ordered (none < mild < moderate < severe; stage I–IV)। ক্রম ধরে রাখে, predictor-প্রতি একটাই OR দেয়।
উদাহরণ — কেস scenario (illustrative)
🩺 কেস: এক orthopaedic OPD-তে osteoarthritis রোগীদের pain severity ordered scale-এ রেকর্ড করা হলো — none < mild < moderate < severe। sex ও বয়স বেশি pain-এর সাথে যুক্ত কিনা প্রশ্ন।
• Output: OR (female vs male) = 1.48 (CI 1.12–1.95) | OR (age/10 yr) = 1.22 (CI 1.05–1.42) | proportional odds ✓
কীভাবে পড়বেন
• OR = 1.48 → নারীদের উচ্চতর pain-severity category-তে থাকার odds 48% বেশি (পুরো scale জুড়ে)।
• ⚠️ Proportional odds assumption → predictor-এর effect প্রতিটা threshold-এ একই ধরে নেয়। এটাই make-or-break।
• Assumption ভাঙলে → multinomial-এ ফিরে যান।
• সুবিধা: ক্রম ধরে রাখে, কম parameter, একটা পরিষ্কার OR।
💡 মূল কথা: Ordered category মানে ordinal — কিন্তু আগে proportional odds assumption check করুন।