Per-Protocol vs. Intention-to-Treat Analysis : Efficacy vs. Real-World Effectiveness
Keywords:Per-protocolintention-to-treat analysisefficacyreal-world effectiveness

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (DMCH) আউটডোরে আসা নতুন শনাক্ত হওয়া উচ্চ রক্তচাপের (Hypertension) ২০০ জন রোগীর ওপর ১২ সপ্তাহের একটি র্যান্ডমাইজড কন্ট্রোল্ড ট্রায়াল (RCT) পরিচালনা করা হলো। গবেষণার উদ্দেশ্য ছিল নতুন অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধ "Drug A"-এর কার্যকারিতা বর্তমানে বহুল প্রচলিত standard ওষুধ "Drug B"-এর সাথে তুলনা করা।
স্ট্যাডী সাইট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
মোট অংশগ্রহণকারী: ২০০ জন রোগী (বয়স ৪০-৬০ বছর, সিস্টোলিক রক্তচাপ >১৪০ mmHg)।
র্যান্ডমাইজেশন: লটারির মাধ্যমে সমান দুই ভাগে ভাগ করা হয়:
প্রাথমিক লক্ষ্যমাত্রা (Primary Endpoint): ১২ সপ্তাহ পর সিস্টোলিক রক্তচাপ <১৩০ এ নামিয়ে আনা।
Group A (Drug A – ১০০ জন):
Per-Protocol (PP) এনালাইসিস:
PP এনালাইসিসে কেবলমাত্র সেই রোগীদের ফলাফল হিসেব করা হয়, যারা ট্রায়ালের সব নিয়ম বা প্রটোকল শতভাগ সঠিকভাবে মেনে চলেছেন (অর্থাৎ ওষুধ সময়মতো খেয়েছেন, কোনো ড্রপআউট হননি বা নিয়ম ভাঙেননি)।
উদ্দেশ্য: একটি ওষুধ বা চিকিৎসা আদর্শ পরিস্থিতিতে ঠিক কতটা শক্তিশালী বা কার্যকর (Efficacy) তা পরীক্ষা করা।
স্ট্যাডি অনুসারে আমরা দেখতে পেয়েছি- — এখানে Drug A অনেক এগিয়ে (৮৭.৫% সাফল্য)।
Intention-to-Treat (ITT) এনালাইসিস: ITT এনালাইসিসে ট্রায়ালে অংশগ্রহণকারী সব রোগীকে সেই গ্রুপেই রেখে ফলাফল হিসেব করা হয়, যে গ্রুপে তাদের Randomization মাধ্যমে বরাদ্দ করা হয়েছিল—তারা নির্ধারিত ওষুধ সঠিকভাবে খেয়েছেন কি না, মাঝপথে চিকিৎসা ছেড়ে দিয়েছেন কি না, তা বিবেচনা করা হয় না।
মূল নীতি: "Once randomized, always analyzed."
উদ্দেশ্য: বাস্তব জীবনের বা বাস্তব চিকিৎসাসেবার আসল চিত্র (Real-world effectiveness) তুলে ধরা।
অন্যদিকে Drug B তুলনামূলক কম শক্তিশালী হলেও রোগীরা সহজে সহ্য করতে পারেন (Adherence ভালো), তাই বাস্তব চিকিৎসায় এটি বেশি নিরাপদ হতে পারে।
স্ট্যাডী সাইট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
মোট অংশগ্রহণকারী: ২০০ জন রোগী (বয়স ৪০-৬০ বছর, সিস্টোলিক রক্তচাপ >১৪০ mmHg)।
র্যান্ডমাইজেশন: লটারির মাধ্যমে সমান দুই ভাগে ভাগ করা হয়:
Group A (Drug A): ১০০ জন রোগী
Group B (Drug B): ১০০ জন রোগী
প্রাথমিক লক্ষ্যমাত্রা (Primary Endpoint): ১২ সপ্তাহ পর সিস্টোলিক রক্তচাপ <১৩০ এ নামিয়ে আনা।
ঢাকা মেডিকেল কলেজের রক্তচাপ ক্লিনিক থেকে ১২ সপ্তাহ পর ফলো-আপ শেষে দেখা গেল:
Group A (Drug A – ১০০ জন):
প্রটোকল অনুসরণকারী (৮০ জন): ৮০ জন রোগী নিয়ম মেনে টানা ১২ সপ্তাহ ওষুধ খেয়েছেন। এদের মধ্যে ৭০ জনের রক্তচাপ লক্ষ্যমাত্রায় এসেছে।
ড্রপআউট/নিয়মভঙ্গ (২০ জন): ২০ জন রোগী ২ সপ্তাহ ওষুধ খাওয়ার পর মাথা ঘোরা ও অতিরিক্ত পেটে অস্বস্তির কারণে ওষুধ খাওয়া বন্ধ করে দেন এবং DMCH-এর ট্রায়াল ফলো-আপে আসা ছেড়ে দেন।
Group B (Drug B – ১০০ জন):
প্রটোকল অনুসরণকারী (৯০ জন): ৯০ জন রোগী ঠিকমতো ওষুধ খেয়েছেন। এদের মধ্যে ৬০ জনের রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে।
ড্রপআউট/নিয়মভঙ্গ (১০ জন): ১০ জন রোগী গ্রামের বাড়িতে চলে যাওয়ায় কিংবা ব্যক্তিগত ব্যস্ততায় ফলো-আপে উপস্থিত হতে পারেননি।
Per-Protocol (PP) এনালাইসিস:
PP এনালাইসিসে কেবলমাত্র সেই রোগীদের ফলাফল হিসেব করা হয়, যারা ট্রায়ালের সব নিয়ম বা প্রটোকল শতভাগ সঠিকভাবে মেনে চলেছেন (অর্থাৎ ওষুধ সময়মতো খেয়েছেন, কোনো ড্রপআউট হননি বা নিয়ম ভাঙেননি)।
মূল নীতি: "Only analyze those who strictly followed the protocol."
উদ্দেশ্য: একটি ওষুধ বা চিকিৎসা আদর্শ পরিস্থিতিতে ঠিক কতটা শক্তিশালী বা কার্যকর (Efficacy) তা পরীক্ষা করা।
অথবা
"ওষুধটি নিয়ম মেনে খেলে কতটা কাজ করে?"
স্ট্যাডি অনুসারে আমরা দেখতে পেয়েছি- — এখানে Drug A অনেক এগিয়ে (৮৭.৫% সাফল্য)।
Intention-to-Treat (ITT) এনালাইসিস: ITT এনালাইসিসে ট্রায়ালে অংশগ্রহণকারী সব রোগীকে সেই গ্রুপেই রেখে ফলাফল হিসেব করা হয়, যে গ্রুপে তাদের Randomization মাধ্যমে বরাদ্দ করা হয়েছিল—তারা নির্ধারিত ওষুধ সঠিকভাবে খেয়েছেন কি না, মাঝপথে চিকিৎসা ছেড়ে দিয়েছেন কি না, তা বিবেচনা করা হয় না।
মূল নীতি: "Once randomized, always analyzed."
উদ্দেশ্য: বাস্তব জীবনের বা বাস্তব চিকিৎসাসেবার আসল চিত্র (Real-world effectiveness) তুলে ধরা।
অথবা
"সাধারণ রোগীরা ওষুধটি কতটা সহ্য করতে পারে এবং বাস্তবে এটি কতজন মানুষকে সুস্থ করে?"
স্ট্যাডি অনুসারে আমরা দেখতে পেয়েছি- পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ২০ জন বাদ পড়ায় Drug A-এর সার্বিক কার্যকারিতা কমে ৭০% হয়ে যায়।
Takeaway Message:
গবেষণাটি দেখায় যে Drug A রক্তচাপ কমাতে অত্যন্ত শক্তিশালী (Efficacy বেশি), কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হওয়ার কারণে অনেকে ওষুধ খাওয়া ছেড়ে দেন।
অন্যদিকে Drug B তুলনামূলক কম শক্তিশালী হলেও রোগীরা সহজে সহ্য করতে পারেন (Adherence ভালো), তাই বাস্তব চিকিৎসায় এটি বেশি নিরাপদ হতে পারে।