Home/Our Collaborative Work/Collaborative Research
Collaborative Research

The Effectiveness of Adequate Antenatal Care in Reducing Adverse Perinatal Outcomes: Evidence From a Low- or Middle-Income Country

The Effectiveness of Adequate Antenatal Care in Reducing Adverse Perinatal Outcomes: Evidence From a Low- or Middle-Income Country

Project Summary

গর্ভাবস্থায় অন্তত চারটি চেকআপ বা পর্যাপ্ত অ্যান্টেনাটাল কেয়ার (ANC) গ্রহণ করলে প্রসবকালীন এবং প্রসব পরবর্তী জটিলতার ঝুঁকি ৭৯% পর্যন্ত হ্রাস পায়। ঢাকার ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় এই আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে । গবেষকরা বলছেন, প্রথম তিন মাসের মধ্যে শুরু করে মোট অন্তত চারটি চেকআপ মা ও শিশুর সুরক্ষায় একটি অপরিহার্য হস্তক্ষেপ হিসেবে কাজ করে।

২০২৩ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ২২৬ জন মাকে অন্তর্ভুক্ত করা হয় । ফলাফলে দেখা গেছে, যারা পর্যাপ্ত সেবা গ্রহণ করেছেন তাদের তুলনায় যারা নিয়মিত চেকআপ করাননি, তাদের ক্ষেত্রে প্রতিকূল ফলাফল বা স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি ছিল । পরিসংখ্যানে দেখা যায়, অপর্যাপ্ত চেকআপ গ্রহণকারী মায়েদের মধ্যে ৬৯% ক্ষেত্রে বিরূপ ফলাফল দেখা গেছে, যেখানে পর্যাপ্ত সেবা গ্রহণকারীদের মধ্যে এই হার ছিল মাত্র ৩২%।

গবেষণায় সবচেয়ে সাধারণ সমস্যা হিসেবে সময়ের আগে শিশুর জন্ম (Preterm Birth) হওয়ার বিষয়টি চিহ্নিত হয়েছে । অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে শিশুর কম ওজন, নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU) ভর্তি করা এবং প্রসবকালীন মৃত্যু। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত প্রসবপূর্ব সেবা এই ঝুঁকিগুলো কার্যকরভাবে কমিয়ে আনতে পারে ।

আর্থিক দিক থেকেও নিয়মিত চেকআপ অত্যন্ত সাশ্রয়ী। বাংলাদেশে একটি প্রসবপূর্ব চেকআপের খরচ মাত্র ০.৭৮ থেকে ২.৭৫ ডলার, যেখানে এনআইসিইউ-তে একদিনের চিকিৎসার খরচ কমপক্ষে ৫০-৬০ ডলার । দেশে সরকারি স্বাস্থ্য বীমা না থাকায় এই বিশাল ব্যয়ের বোঝা পরিবারগুলোকেই বহন করতে হয়।

বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG 3) অর্জন এবং মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে প্রসবপূর্ব সেবার গুরুত্ব অপরিসীম। এই গবেষণাটি পরিবারের সদস্যদের সচেতন করার ওপর জোর দিয়েছে যাতে তারা নিয়মিত চেকআপ নিশ্চিত করে মা ও শিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন ।

Project Status : Published
Keywords :
adequate antenatal careadverse perinatal outcomespreterm birthperinatal deathcesarean section
Share this study

Authors

MM
Mst. Nazmunnahar Mina
Obstetrics and Gynaecology, Delta Medical College & Hospital, Dhaka, BGD
MN
Mostafa Nuruzzaman
Anaesthesia, Analgesia and Intensive Care Medicine, Bangabandhu Sheikh Mujib Medical University, Dhaka, BGD
MH
Mostafa Nahian Habib
Medicine and Surgery, Assasuni Upazila Health Complex, Satkhira, BGD
MR
Mahin Rahman
Obstetrics and Gynaecology, Delta Medical College & Hospital, Dhaka, BGD
FC
Faiza Mehrab Chowdhury
Epidemiology and Biostatistics, Centre for Medical Research & Development (CMRD), Dhaka, BGD
SA
Syeda Nafisa Ahsan
Epidemiology and Biostatistics, Centre for Medical Research & Development (CMRD), Dhaka, BGD
FA
Fabliha Fyrose Ahmed
Epidemiology and Biostatistics, Centre for Medical Research & Development (CMRD), Dhaka, BGD
SA
Shajeda Azizi
Epidemiology and Biostatistics, Centre for Medical Research & Development (CMRD), Dhaka, BGD
NM
Nazirum Mubin
Radiotherapy, Dhaka Medical College Hospital, Dhaka, BGD
AK
A. H. M. Golam Kibria
Epidemiology and Biostatistics, Centre for Medical Research & Development (CMRD), Dhaka, BGD
FS
Ferdous Ara Shuchi
Obstetrics and Gynaecology, Delta Medical College & Hospital, Dhaka, BGD